দেশে রাসেলস ভাইপার যে কারণে এত দ্রুত ছড়াচ্ছে | Russell’s Viper | Snake in Bangladesh | Kalbela
আতঙ্ক ছড়ানো বিষধর সাপ রাসেলস ভাইপার নিয়ে শোরগোল পড়ে গেছে পুরো দেশে নানা দিক থেকে আসছে নানা মত ও পরামর্শ কথা হচ্ছে সাপটির বৈশিষ্ট্য নিয়েও বলা যেতে পারে এত তথ্য আর মতের ভিড়ে অনেকটা গোলক ধাঁধায় পড়ে গেছে সাধারণ মানুষ সবারই একই প্রশ্ন সাপটি এত দ্রুত ছড়াচ্ছে কিভাবে এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন তৌহিদুল ইসলাম তারেক সারাদেশে ছড়িয়ে পড়েছে একসময়ের বিলুপ্ত প্রায় সাপ রাসেলস ভাইপার বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটির দেখা মিলছে বরিশাল পটুয়াখালী চাঁদপুর এমনকি ঢাকার আশপাশের চরাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া ও বংশবৃদ্ধির কারণ হিসেবে বেশ কিছু ফ্যাক্টর কাজ করছে বলে জানিয়েছেন [মিউজিক] বিশেষজ্ঞরা প্রথম যে কারণটির কথা বলা হচ্ছে তা হলো বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার সরাসরি বাচ্চা দেয় স্ত্রী রাসেলস ভাই ভাইপার সাধারণত 20 থেকে 40 টি বাচ্চা দেয় তবে 80 টি পর্যন্ত বাচ্চা দেয়ার রেকর্ডও রয়েছে এই সাপের তবে অন্যান্য সাপের মত রাসেলস ভাইপারেরও ডিম হয় তবে শরীরের ভেতরে সেই ডিম রেখে তা দেয় তারা মাটিতে পাড়া অন্যান্য সাপের ডিমের মধ্য থেকে অনেকগুলো নানা কারণে নষ্ট হলেও সব ডিম থেকেই বাচ্চা জন্মায় রাসেস ভাইপারের অন্যদিকে এদেশের পরিবেশ ও প্রকৃতি রাসেস ভাইপারের জন্য অধিক নিরাপদ ও উপযোগী বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাদের মতে সাপক্ষেকো প্রাণী বেজি ও গুই সাপ এদেশে প্রায় বিলুপ্ত ফলে বাংলাদেশের গ্রামগুলো পরিণত হয়েছে সাপের নিরাপদ আবাসস্থলে শুধু রাসেলস ভাইপার নয় অন্যান্য সাপও এখানে বংশবিস্তার করছে নিরাপদে এর জন্য মূলত খাদ্যশৃঙ্খল নষ্ট হওয়াকে দুষছেন বিশেষজ্ঞরা এদিকে উচ্চ প্রজনন ক্ষমতা অন্যদিকে প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া তার উপর ইঁদুর ব্যাঙ রাসেলস ভাইপা এর প্রিয় খাবার যা ফসলের মাঠেই থাকে পর্যাপ্ত খাবার থাকায় রাসেলস ভাইপারের প্রাদুর্ভাব বাড়ছে তাছাড়া বন্যার পানির সাথে বিষধর সাপ পৌঁছে যাচ্ছে বিভিন্ন এলাকায় বিশেষজ্ঞরা আরো জানান রাসেলস ভাইপারের বিষ হেমাটোটক্সিক যার কারণে ছোবল দিলে আক্রান্ত স্থান পচন ধরে ছোবলের পাঁচ মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান এর বিষ দ্রুতই নষ্ট করে দিতে পারে ফুসফুস কিডনিসহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ অবস্থায় বুট ও জিন্স প্যান্টের মত পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী ছাড়া মাঠে কাজ করতে যাওয়া এবং সাপে কাটার পর ঝাড়ফুঁকের মত কুসংস্কার থেকে মুক্ত না হওয়ায় বাড়ছে মৃত্যুর সংখ্যা তৌহিদুল ইসলাম তারেক কালবেলা [মিউজিক] [মিউজিক] [মিউজিক]